কার উপর কুরবানী করা ওয়াজিব। কার উপর কুরবানী করা ওয়াজিব নয়। অতি সহজে জেনে নিন।
কোন ব্যক্তির উপর কুরবানী করা ওয়াজিব হবে।
ঈদের দিনগুলোতে অর্থাৎ জিলহজ মাসের ১০, ১১,১২ তারিখে নিজের এবং পরিবারের প্রয়োজনের অতিরিক্ত সাড়ে বায়ান্ন তোলা রুপা বা সাড়ে সাত তোলা স্বর্ণ পরিমাণ সম্পদের মালিক হলে কোরবানি ওয়াজিব হয়।
প্রয়োজনীয় জিনিস বলতে বুঝায় বসবাসের জায়গা, বাড়ি, এক বছরের খোরাকি ধান ও চাল, শস্য।প্রয়োজনীয় পরনের কাপড়।
বাসার প্রয়োজনের অতিরিক্ত বলতে স্বর্ণরুপা অলংকার সঞ্চিত টাকা। বসবাস ও খোরাকির প্রয়োজনের আসে না এমন জমি। বসবাসের অতিরিক্ত বাড়ি, ঘরের অপ্রয়োজনীয় আসবাবপত্র ইত্যাদি।
যদি রুপা বা টাকা, এবং প্রয়োজনের অতিরিক্ত অন্য সম্পদ না থাকে বরং শুধু স্বর্ণ থাকে তাহলে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য সাড়ে সাত ভরি বা তার বেশি স্বর্ণ থাকা আবশ্যক। অন্যথায় কোরবানি ওয়াজিব হবে না।
টেপ রেকর্ডার, রেডিও টেলিভিশন, বিসিডি, সিডি ইত্যাদি জরুরী আসবাব পত্রের অন্তর্ভুক্ত নয় সুতরাং এ ধরনের আসবাবপত্র মূল্যের উপর কুরবানী ওয়াজিব হবে।
এখন কারো নিকট দুই কোয়ালিটির জিনিস বিদ্যমান থাকে,তখন উভয় জিনিসের মূল্য ধরে যদি সাড়ে বায়ান্ন তোলা রুপার মূল্যের হয় তাহলেই তার উপর কুরবানী করা ওয়াজিব হবে।