ঘুম যাওয়ার এবং ঘুম থেকে উঠার সুন্নত গুলো কি কি? রাসুলের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমাতেন?

 ঘুমানোর এবং ঘুম থেকে ওঠার সুন্নত গুলো কি কি? রাসুলের সুন্নত।


আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় মুসলিম বন্ধুরা। আশা করি সকলেই ভাল আছেন।

প্রিয় বন্ধুরা, আমরা সকলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তাই আমাদের প্রতিটি কাজ হতে হবে আমাদের রাসূল সাঃ এর আদর্শ অনুসরণ করে।
তিনি যেই ভাবে তিনার জীবন অতিবাহিত করেছেন, যেই তোরে খাইতে নেই তার জীবন পরিচালনা করেছেন, যেভাবে তিনি শরীয়তের বিধি-বিধান পালন করেছেন, আমরা তিনার গৌরবময় উম্মত হওয়ার কারণে আমাদের সেইভাবে শরীয়তের বিধি-বিধান পালন করতে হবে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত অনুযায়ী যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমার জীবন দুনিয়াতেও আলোকিত হবে এবং পরকালেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হয়ে জান্নাতে থাকতে পারবো।

কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র হাদিসের ভিতরে এরশাদ করেন,المرأ مع من احب অর্থাৎ কালকেয়ামতের দিন মানুষ যে যার সাথে মোহাব্বত রাখত, তার সঙ্গী হয়ে কাল কেয়ামতের দিন উঠবে এবং তার সঙ্গেই থাকবে।
এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমাদের মোহাব্বত রাখতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মহাব্বাত রাখা ছাড়া আমরা কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবোনা।

এর কারণ, আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনের পাক এর মধ্যে এরশাদ করেনঃ
قل قل انكم كنتم تحبون الله،فاتبعوني يحببكم الله
অর্থাৎ হে রাসূল আপনি বলুন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামীনকে ভালবাসতে চাও, তাহলে আমাকে অনুসরণ কর, তাহলেই আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন।

এই আয়াত এটাই প্রমাণ করে, কালকেয়ামতের দিন রাসুলের মহব্বত ছাড়া, কোন মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে না।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে এরশাদ করেনঃ
من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه
 আমার এ সুন্নতকে ভালবাসিলো যেজন,
ভালো বাসিল আমাকে সেজন।
আমাকে মন দিয়ে ভালোবাসিলো তারা,
জান্নাতে আমারই সাথে থাকিবে তারা।

 প্রিয় বন্ধুরা, আসুন আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী, ঘুম যাওয়ার এবং ঘুম থেকে উঠার নিয়ম জানবো।

ঘুমানোর সুন্নত সমূহ

১-এশার নামাজের পর তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করা।
২- অজুর সঙ্গে ঘুমানো।

৩- প্রথমে তিনবার বিছানা ঝেড়ে নেওয়া।
৪-ঘুমানোর পূর্বে উভয় চোখে তিনবার সুরমা লাগানো।
৫- কালিমায়ে তাইয়্যেবা পড়া।

৬-সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার পড়া।
৭-আয়াতুল কুরসি পড়া।
৮-চার কুল পরে দুই হাতে ফুক মেরে উভয় হাত সমস্ত শরীরে ভুলিয়ে দেওয়া।
৯-ডান পাশে, ডান হাত চেহারার নিচে রেখে স্মরণ করা।
১০-বিছানায় শুয়ে এই দোয়া পড়া,
باسمك ربي وضعت جنبي وبك ارفعه ان امسكت نفسي فاغفر لها وان ارسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين
১১-তারপর এই দোয়া পড়া اللهم باسمك اموت واحيا
১২-স্বপ্নের মন্দ কিছু দেখলে, ঘুম ভাঙ্গার সাথে সাথে বাম দিকে তিনবার থুথু ফেলে এই দোয়া পড়ে, اعوذ بالله من الشيطان ومن شر هذه الرؤيا পার্শ্ব পরিবর্তন করে শুয়ে পড়ো।

ঘুম থেকে ওঠার সুন্নত সমূহ
১-চেহারায় হাত মলা, যাতে করে ঘুমের ভাব দূর হয়ে যায়।

২-এই দোয়া পড়া, الحمد لله الذي احيانا بعدما اماتنا واليه النشور
৩-মেসওয়াক করা।
৪-নাক ঝাড়া, কেননা শয়তান নাকের বাঁশিতে রাত্রি যাপন করে।
৫-পানির পাত্রে হাত দেওয়ার পূর্বে উভয় হাত তিনবার ধৌত করা।

আল্লাহ পাক, আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মোতাবেক আমাদেরকে ঘুমানোর এবং ঘুম থেকে জাগ্রত হওয়ার তৌফিক নসিব করুন আমীন।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন