মসজিদে প্রবেশ করার এবং মসজিদ থেকে বের হওয়ার সুন্নতগুলো কি কি?
২০১গুম্বুজ মসজিদসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমি আলোচনা করব মসজিদে প্রবেশ করার সুন্নত এবং বের হওয়ার।
প্রিয় বন্ধুরা সুন্নত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম ও আমল। এই সুন্নতের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি।
সুন্নতের ফজিলত
আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে এরশাদ করেন
قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
হে রাসুল আপনি বলুন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালবাসতে চাও, তাহলে আমার অনুসরণ অনুকরণ কর। তাহলে আল্লাহ রাব্বুল আলামীন তোমাদেরকে ভালোবাসবেন।
এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামীনের ভালোবাসা পাওয়ার মাধ্যম হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা।
প্রিয় বন্ধুরা মসজিদে প্রবেশ করার সুন্নতগুলো এখন জেনে নেই।
মসজিদে প্রবেশ করার সুন্নত সমূহ:
মসজিদে প্রবেশ করার সুন্নত ৫টি:
[১] বিসমিল্লাহ পড়া
[২] দরুদ শরীফ পড়া
[৩] দোয়া পড়া।
তিন থেকে একত্রিত করে কিভাবে বলা যায়
بسم الله والصلاه والسلام على رسول الله اللهم افتح لي ابواب رحمتك
[৪] ডান পা দিয়ে প্রবেশ করা।
[৫]ইতেকাফের নিয়ত করা।
মসজিদ থেকে বের হওয়ার সুন্নত সমূহ:
মসজিদ থেকে বের হওয়ার সুন্নত পাঁচটি
[১] বিসমিল্লাহ পড়া
[২] দুরুদ শরীফ পড়া
[৩] দোয়া পড়া।
এই তিনটিকে একত্রে এভাবে করা যায়
بسم الله والصلاه والسلام على رسول الله اللهم اني اسالك من فضلك
[৪] বাম পা দিয়ে বের হওয়া
[৫] ডান পায়ের জুতা আগে পরিধান করা
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন আমীন।
