দাড়ি সম্পর্কে কয়েকটি হাদিসের বিবরণ। দাড়ি সম্পর্কে রাসূলের বাণী গুলো জেনে নেই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা কেমন আছেন।
আজ আমি আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নত দাড়ি সম্পর্কে কয়েকটি হাদিস সম্পর্কে।
দাড়ি কাকে বলে?
চেহারার দুই পাশে কান ও চোখের মাঝখানে থেকে নিচের দিকে সারিবদ্ধ অসম এবং থুতনিও নিচের ঠোঁটের নিচের অংশে গজানো চুল কেশগুলোকে সর্বমোতে আরবি ভাষায় لِحْيَةٌ আর বাংলা ভাষায় দাড়ি বলা হয়।
আর নাকের উভয় দিক সংলগ্ন গানের উপর গজানো সমস্ত কেশ গুলোকেও বহু কিতাবে, হাদিসের ব্যাখ্যায়,লুগাত, এবং অসংখ্য ফিকাহ ও ফতুয়ার কিতাব এর বয়ান মতে দাঁড়ির অন্তর্ভুক্ত বুঝা যায়।
আনোয়ার শাহ কাশ্মিরী রহমাতুল্লাহ আলাইহি বলেন ফিকাহাবিদগণ গালের লোমকেশ গুলো নিশ্চিহ্ন করা দুই কারণে মাকরূহ মনে করেন।
১] এগুলো ব্লেড অথবা খুর দিয়ে কর্তন করলে গালের চামড়া শক্ত হয়ে যায়।
২] আর যদি টেনে উফরিয়ে ফেলা হয় তবে চোখের জ্যোতি নষ্ট হয়। সতর্কতামূলক এটাই বেশি আমলযোগ্য।
পুরুষের জন্য দাড়ি রাখা কেমন?
এই দাড়ি একজন পুরুষের জন্য তার পৌরুষের প্রতীক এবং স্বভাবজাত ধর্ম। নারীদের মুখে সাধারণত দাড়ি গজায় না আবার নাবালেক ছেলে এবং পুরুষত্বহীন খোঁজা হিজড়াদেরও মুখে দাড়ি ওঠেনা।
যুগে যুগে আল্লাহর নবীগণ ও তাদের পাক্কা অনুসারীগণ দাড়ির গুরুত্বের স্বীকৃতি দিয়ে আসছেন।
এমনকি পূর্ব যুগের সর্ব শ্রেণীর পুরুষরাই দাড়ি রাখত।
নবী রাসূলগণের ন্যায় ফেরাউন আবু জাহেল আবু লাহাবের মত কাফের পুরুষদের স্বভাবজাত দাড়ি শোভা পেত।
কুরআন হাদিস ইতিহাস ও আদি যুগের সংরক্ষিত ছবি মূর্তি ও মমি গুলোই এর জ্বলন্ত প্রমাণ।
দাড়ি রাখা সম্পর্কে হাদিস
দাড়ি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বানী।
عن ابن عمر رضى الله عنه أنه امرباحفاء الشوارب واعفاء اللحى
অর্থ ঃ হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোফ কাটা এবং দাড়ি লম্বা রাখার আদেশ করেছেন (মুসলিম শরীফ ১২৯পৃঃ)
وفي حديث امرني ربي باعفاء لحيتي وقص الشوارب
তৎকালীন মুশরিক ইরানি বাদশার প্রতিনিধিদের সম্মুখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রভু আমাকে আমার দাড়ি লম্বা করার এবং গোঁফ কেটে খাটো করার জন্য নির্দেশ দিয়েছেন।
وعن ابن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال خالفوا المشركين ووفروا اللحى واحففوا الشوارب
হযরত ইবনে তোমার রাযিআল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা মুশরিক দের বিরোধিতা কর এবং দাড়ি লম্বা করো ও গোঁফ খাটো করো।
عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول االله
جزوواالشوارب وارخوا اللحى خالفوا المجوس
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা গোফ কর্তন করো এবং দাড়ি নিচের দিক ঝুলিয়ে মাজুসি বা অগ্নি পূজারীদের বিরোধিতা করো।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে রাসূলের গুরুত্বপূর্ণ সুন্নত দাড়ি রাখার তৌফিক দান করুন।
