ঘুমানোর আগে দোয়া। ঘুমের সুন্নত তরীকা জেনে নিন

 ঘুমের আগে দোয়া। ঘুমানোর সুন্নত তরিকা। দেরিতে ঘুমানোর ক্ষতি।


প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভাল আছেন। আমি আজ আলোচনা করব, ঘুমের পূর্বে কি দোয়া করতে হয়? ঘুমানোর সুন্নত তরিকা কি? দেরিতে ঘুমালে কি হয়? সে সম্পর্কে।

ঘুমানোর সুন্নত তরিকাঃ

(১) অতি তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করা।
(২) অজু সহকারে ঘুমানো।
(৩) মিসওয়াক করা।
(৪) উপায় চোখে সুরমা ব্যবহার করা
(৫) বিছানা ঝেরে নেয়া
(৬) তিন তাসবিহ অর্থাৎ ৩৩ বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়া।
(৭) চারকুল পড়া।
(৮) সূরা বাকারার শেষের দুই আয়াত পাঠ করা।
(৯) সূরা মূলক পাঠ করা
(১০) আয়াতুল কুরসি পাঠ করা।
(১১) ডান কাতে ডান হাত চেহারার নিচে দিয়ে ঘুমানো।
(১২) এই দোয়া পড়া" اللهم باسمك اموت واحيا" আল্লাহুম্মা বিসমিকা আমুতো ওয়াহিয়া
(১৩) শুয়ে এই দোয়া পড়া باسمك ربي وضعت جنبي وبك ارفعه ان امسكت نفسي فاغفر لها وان ارسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين
(১৪) ঘুমের মধ্যে স্বপ্নে মন্দ কিছু দেখলে ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গে বাম দিকে তিনবার থুতু ফেলানো এবং এই দোয়াটি পড়া
اعوذ بالله من الشيطان وشر هذه الرؤيا এই দোয়াটি পড়ে তার পরিবর্তন করে শুয়ে যাওয়া। 

দেরিতে ঘুমানোর ক্ষতিঃ

(১) হাই প্রেসার হতে পারে।
(২) কিডনিতে সমস্যা হতে পারে
(৩) মস্তিষ্কে চাপ সৃষ্টি হতে পারে
(৪) স্ট্রোক করার সম্ভাবনা বেশি থাকে।
(৫) দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হয় না
(৬) রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
(৭) শরীরের সচলতা কমে যায়
(৮) ওজন অনেক বেশি বেড়ে যেতে পারে।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন