পবিত্র পানি কত প্রকার? পবিত্র অপবিত্র ও মাকরুহের দিক দিয়ে পানি কত প্রকার? জেনে নিন।২০২৩

 পবিত্র পানি কত প্রকার? পবিত্র অপবিত্র ও মাকরুহের  দিক দিয়ে পানি কত প্রকার?কোন কোন পানি দ্বারা ওযু করা জায়েজ নেই?



*** যেই সকল পানি দ্বারা পবিত্রতা অর্জন করা শুদ্ধ হবে। তা হল সাত প্রকার

(১) বৃষ্টির পানি (২) সাগরের পানি (৩) নদীর পানি (৪) কূপের পানি (৫) বরফ গলিত পানি (৬) শিলা গলিত পানি (৭) ঝরনার পানি।

*** পবিত্র, অপবিত্র, ও মাকরুহ হিসেবে পানি পাঁচ প্রকারঃ

(১) طاهر مطهر غير مكروه(যা নিজে পাক, অন্যকে পাক করী, মাকরুহ ছাড়া। এবং তা হলো সাধারণ পানি।

(২)طاهر مطهر مكروه) যা নিজে পাক, অন্যকে পাক করী, মাকরুহের সাথে। তা এমন পানি যার থেকে পান করেছে বিড়াল। এবং পানি ছিল কম।

(৩)طاهر غير مطهر(যা নিজে পাক,তবে অন্যকে পাক কারী নয়, তা হলো এমন পানি, যাকে ব্যবহার করা হয়েছে হাদাছ দূর করার জন্য অথবা সাওয়াবের জন্য। যেমন অজু থাকা সত্ত্বেও অজু করা, অজুর নিয়তে।

(৪)ماء نجس (নাপাক পানি)তা এমন পানি, যার মধ্যে নাপাক পতিত হয়েছে।এবং পানি ছিল স্হীর ও কম।

(৫) এমন পানি যা অন্যকে পবিত্র করার ব্যাপারে, সন্দেহ যুক্ত হয়।যেমন গাধা ও খচ্চর এর মুখ দেয়া পানি।

যে সকল পানি দ্বারা ওযু করা জায়েজ নেই

গাছ ও ফলের পানি। যদিও তা নিংড়ানো ব্যতীত হয়। এবং এমন পানি দ্বারা যার তবিয়ত দূর হয়ে গেছে, হয়তো পাকানোর দ্বারা, অথবা পানির উপর অন্য কোন জিনিস প্রাধান্য লাভ করার দ্বারা।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন