দুনিয়া ও আখেরাতের পার্থক্য। দুনিয়া ও আখেরাতের জীবন

 দুনিয়া ও আখেরাতের মাঝে পার্থক্য। আখেরাতের জীবন কেমন?


দুনিয়া ও আখেরাত কি???????


আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলেনঃ

"তোমরা কি আখিরাতের জীবনের পরিবর্তে দুনিয়ার জীবনের প্রতি পরিতৃপ্ত? কিন্তু আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনের সুখ শান্তি অতি নগণ্য।"(সূরা তাওবা-৩৮)


হযরত মাসউদ রাঃ হইতে বর্ণিত, নবী করীম সাঃ ইরশাদ করেন, আখিরাতের তুলনায় দুনিয়া শুধু এতটুকু যে, তোমাদের কেউ যদি তার আঙ্গুল সমুদ্রে চুবিয়ে বের করে আনে, অতঃপর সে দেখবে আঙ্গুল কতটুকু পানি বহন করে এনেছে।


 অপর হাদীসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যদি দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে একটি মাছির ডানার মূল্য পরিমাণ হত, তাহলে তিনি এক বিন্দু পানি ও  কোন মূর্তি পূজোককে দিতেন না।


হযরত জাবের রাঃ বর্ণনা করেন, একবার নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মৃত ছাগলের বাচ্চার কাজ দিয়ে গমন করছিলেন। যেটির কান পর্যন্ত ছিল না।

 অতঃপর তিনি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে কেউ এই মৃত বাচ্চাটিকে এক দিরহামের বিনিময়ে কিনতে চাও?


 সাহাবায়ে কেরাম আরজ করলেন আমরা একে সামান্যত বস্তুর বদলেও পেতে চাই না। তিনি বললেন আল্লাহর কসম দুনিয়া আল্লাহ তায়ালার কাছে এই মৃত ছাগল ছানাটির চেয়েও নিকৃষ্ট।


দুনিয়া ও আখিরাতের মধ্যে কিছু পার্থক্য

১. দুনিয়ার জীবন হলো দেহের ঠিকানা, আর আখিরাত হল আত্মার ঠিকানা।

২. দুনিয়ার জীবন হলো জড় জগৎ আর আখিরাত হল আধ্যাত্মিক জগৎ

৩.দুনিয়ার জীবন হলো পূন্যের স্হান  ও পাপ খন্ডনের আবাস।

৪.দুনিয়ার জীবন হলো ক্ষনস্হায়ী আর আখেরাতের জীবন হলো চিরস্থায়ী।

৫.দুনিয়ার জীবন হলো কর্মযোগ,আর আখেরাতের জীবন হলো ফল ভোগ।

৬.দুনিয়ার জীবনে উন্নতি ও পতন আছে, কিন্তু আখেরাতের জীবনে শুধুমাত্র উন্নতি আছে,পতন নেই।

৭.দুনিয়ার জীবনে পাপ আছে, কিন্তু আখেরাতের জীবনে পাপ নেই।

৮.দুনিয়ার জীবনে মরন আছে, আখেরাতের জীবনে মরন নেই।

৯.দুনিয়ায় মানুষ যা চায় তা সব পরিপূর্ণ  পায় না, কিন্তু আখিরাতে যা চাইবে তা পরিপূর্ণভাবে পাবে।

১০. দুনিয়াতে সুখ দুঃখ উভয়টি আছে, কিন্তু পরকালে জান্নাতীদের কেবল সুখ আছে।দুঃখের রেশমাত্র সেখানে নেই।


আল্লাহ তাআলা আমাদেরকে আখেরাতের কাজ করার তৌফিক দান করুন। আমিন।!!

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন