চোখের পাপের কারনে দুই মুয়াজ্জিনের ভয়াবহ মৃত্যুর ঘটনা Islamic gotona
প্রিয় বন্ধুরা চোখের জেনা এটা অত্যন্ত মারাত্মক একটি গুনাহ। এর দ্বারা ঈমান হারা হয়ে দুনিয়ার থেকে বিদায়ের আশংকা রয়েছে। আজকে আমি আপনাদেরকে একটি ভয়াবহ ঘটনা শোনাবো। যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন চোখকে হেফাজত করা এটা কতটুকু জরুরী। চোখের অপব্যবহার এটা কতটুকু মারাত্মক।
এক ব্যক্তি কাবা ঘরের সামনে দাঁড়িয়ে শুধু দোয়া করছে হে আল্লাহ আপনি আমাকে দুনিয়া থেকে মুসলমান না বানিয়ে মৃত্যু দিবেন না। সে আর কোন দোয়াই করছে না বারবার একই দোয়া করছে হে আল্লাহ আপনি আমাকে দুনিয়ার থেকে মুসলমান না বানিয়ে মৃত্যু দিবেন না।
এই দোয়া শুনে কাবার এক খাদেম তাকে বলল ও ভাই আপনি এখানে তো অনেক কিছুই চাইতে পারেন। অনেক দোয়াই করতে পারেন। কারণ এটি হল মহান রব্বুল আলামীনের পবিত্র ঘর। এখানে মানুষ অনেক দোয়াই করে কিন্তু আপনি শুধু একটি দোয়া করছেন তার কারণ কি।
তখন ওই ব্যক্তি বলল ভাই আপনি তো আমার ঘটনা জানেন না আমি শুধু একটি দোয়াই বারবার করবো যে আল্লাহ যেন আমাকে মুসলমান বানিয়ে দুনিয়া থেকে বিদায় করেন।
তখন খাদেম লোককে জিজ্ঞেস করল আচ্ছা ভাই আপনার ঘটনাটি আমাকে বলুন কেন আপনি শুধু একটি দুআ বারবার করছেন।
তখন ঐ ব্যক্তি বলল ভাই ঘটনা হলো আমার এক ভাই ৪০ বছর যাবত বিনা বেতনে মসজিদের মুয়াজ্জিনি করেছে। এর বিনিময়ে কোন এক টাকাও সে গ্রহণ করে নি। কিন্তু সে যখন মারা যায়, মারা যাওয়ার সময় বলল যে এই কোরআনের মধ্যে যাহা কিছু আছে আমি সব অস্বীকার করলাম নাউজুবিল্লাহ ।এই কথা বলে সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়।
আমার অপর ভাই ৩০ বছর যাবত বিনা বেতনে মুয়াজ্জিনি করেছে। কোন বেতন নেয়নি। একমাত্র আল্লাহর জন্য আযান দিয়েছে। সেও মৃত্যুর সময় বলল কুরআনের মধ্যে যাহা কিছু আছে আমি সবকিছু অস্বীকার করলাম এই কথা বলে সেও দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়।
তখন খাদেম সাহেব ওই ব্যক্তিকে জিজ্ঞেস করল, আচ্ছা ভাই এর কারণ কি হতে পারে। তারা এত বছর যাবত এত মূল্যবান একটি দামি ইবাদত করল। তারপরও তাদের মৃত্যু এরকম কথা বলে হলো?
তখন লোকটি বলল আমার এই উভয় ভাই যখন আযান দেওয়ার জন্য মসজিদের মিনারায় উঠতো, তখন মসজিদের আশপাশে মহিলারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকতো। কেউ বা গোসলে ব্যস্ত থাকতো। যার কারণে তারা পরিপূর্ণ পর্দার সাথে থাকত না।
আমার এই উপায় ভাই গোপনে গোপনে তাদের সেই দৃশ্যগুলো দেখত। এর অভিশাপেই তাদের এই অবস্থা হয়েছে। তাই আমি কাবার কাছে দাঁড়িয়ে বারবার এই একই দোয়া করছি ।যেন আল্লাহ রাব্বুল আলামীন আমাকে আমার উভয় ভাইয়ের মত এরকম করুন মৃত্যু নসিব না করেন।
আমাকে যেন মুসলমান বানিয়ে দুনিয়া থেকে বিদায় করেন।
প্রিয় বন্ধুরা, এটি আমাদের জীবনে অত্যন্ত শিক্ষনীয় একটি ঘটনা। আমরা যদি শুধু নামাজ পড়িয়ে রোজা রাখি মাথায় টুপি দেই। আর মনে করি আমি ঈমানদার হয়ে গেছি আমি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারব এটা আমাদের জন্য অত্যন্ত ধোঁকার একটি বিষয় হতে পারে। যদি না আমার গোপন বিষয় ঠিক না হয়।
এজন্য কোন ব্যক্তি শুধু নামাজ পড়লে মাথায় টুপি দিলে রোজা রাখলে তাকে খাঁটি ঈমানদার বলা যাবে না। প্রকৃত ঈমানদার ঐ ব্যক্তি হবে যে উপরে যেমন ফিটফাট থাকবে। সে যখন একা থাকে সে যখন নির্জনে থাকে তখনও সে আল্লাহ রাব্বুল আলামীনকে ভয় করে চোখের গুনা সহ যাবতীয় পাপ কাজ থেকে সে বেঁচে থাকে, তাহলে সে হবে প্রকৃত মুমিন প্রকৃত ঈমানদার এবং প্রকৃত মুসলিম।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে প্রকৃত মুসলিম বানিয়ে দুনিয়া থেকে বিদায় করুন আমিন।
