মোনাজাতের গুরুত্ব ও ফজিলত
একজন মুমিনের জীবনে, মহান রাব্বুল আলামিনের কাছে, উভয় হাত তুলে দোয়া করা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদাত।
এর দ্বারা দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ হয়।
এবং সর্বপ্রকার বালা মুসিবত ও অকল্যাণ থেকে মুক্তি লাভের একটি অন্যতম মাধ্যম হলো আল্লাহর কাছে দোয়া করা।
বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাকে আল্লাহ রাব্বুল আলামীন তার ডাকে সাড়া দেন এবং তার দোয়া কবুল করেন। এবং তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে এরশাদ করেন: তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। এবং যারা অহংকারবশত আমার ইবাদত থেকে দূরে থাকবে সে লাঞ্চিত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
কোরআনে পাকের অন্য এক জায়গায় মহান রব্বুল আলামীন ইরশাদ করেন: হে রাসুল যখন তারা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন আপনি বলুন আমি তাদের নিকটই রয়েছি। এবং যখন কোন আহ্বানকারী আমাকে আহ্বান করে আমি তার ডাকে সাড়া দেই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: الدعاء هو العبادة অর্থাৎ দোয়াই ইবাদত।
অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন الدعاء مخ العباده দুয়া হলো ইবাদতের মগজ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন: মহান রাব্বুল আলামিনের কাছে দোয়ার চেয়ে অধিক পছন্দনীয় ও মর্যাদাপূর্ণ আর কোন আমল নেই।
তিনি আরও এরশাদ করেন যে ব্যক্তি আল্লাহ তায়ালার নিকট দোয়া করে না আল্লাহ রাব্বুল আলামীন তার উপর রাগান্বিত হন।
প্রিয় বন্ধুরা আমরা জানতে পারলাম, দোয়া করা এটা কত গুরুত্বপূর্ণ ইবাদত তাই আসুন আমরা সর্বদা মহান রব্বুল আলামীনের কাছে আমাদের বিভিন্ন প্রয়োজনে দোয়া করি। তার কাছে মাফ চাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন আমাদের আশা পূরণ করবেন আল্লাহ রাব্বুল আলামীন আমাদের প্রতি খুশি হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন আমীন হাওলাদার
