বদ নজর থেকে বাঁচার দুয়া,তা হযরত জিবরাঈল আঃ রাসূল সাঃকে বলেছেন

 বদ নজর থেকে মুক্তি লাভের চমৎকার একটি দোয়া। যা হযরত জিব্রাইল আঃ আমাদের রাসূলকে শিক্ষা দিয়েছেন দিয়েছেন।


আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভাল আছেন।

আমি আজকে আলোচনা করব বদনজর থেকে বাঁচার দুয়া সম্পর্কে। আমাদের অনেকেরই অনেক সময় বদনজর লেগে থাকে কখনো নিজের কখনো স্ত্রীর কখনো বা সন্তানাদীর।

বদ নজরের প্রমান

বদ নজর  কুরআন ও হাদিসের আলোকে প্রমাণিত।
যেমন কুরআন পাকের মধ্যে এসেছে ,হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সন্তানদেরকে মিশরে একই দরজা দিয়ে সবাইকে প্রবেশ করতে নিষেধ করেছেন।
মুফাসসিরিনে কেরাম তার অনেক কারণ বর্ণনা করেছেন, তার মধ্যে একটি কারণ হলো যে এত সুদর্শন এবং একই বাবার এত সন্তান দেখলে মানুষের বদ নজর লাগতে পারে এজন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করার নির্দেশ দিয়েছিলেন।

ইবনে আসাকিরের বর্ণনায় আছে। একবার হযরত জিবরাঈল আলাইহিস সালাতু আসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলেন। তখন দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রাগান্বিত অবস্থায় আছে।

হযরত জিবরাঈল আলাইহিস সালাতু সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রাগান্বিত হওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন হাসান হোসাইনের বদ নজর লেগেছে।

জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটি সত্য এটি লেগে থাকে। আপনি এই দোয়া পড়ে কেন তাদের উভয়কে আল্লাহর আশ্রয় সমর্পণ করলেন না?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন দোয়া?
হযরত জিবরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন পড়ুন
اَللّٰهُمَّ ذَاالسُّلْطَانِ الْعَظِيْمِ وَالْمَنِّ الْقَدِيْمِ ،ذَالْوَجْهِ الْكَرِيْمِ،وَلِىَّ الْكَلِمَاتِ التَّامَّاتِ وَ الدَّعْوَاتِ الْمُسْتَجَابَاتِ،عَافِ الْحَسنِ وَالْحُسَيْنِ مِنْ أَنْفُسِ الٍجِنِّ وَاَعْيُنِ الِْانْسِ

এই দোয়া করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর থেকে ফু দিলেন।
তখন তারা উভয়ে উঠে দৌড়াদৌড়ি শুরু করলো।

তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তোমাদের পরিবার সন্তান সন্ততিকে আল্লাহর আশ্রয় সমর্পণ কর। আর আল্লাহর আশ্রয়ের সমর্থন করার জন্য এর থেকে উত্তম কোন দোয়া নেই।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন