পেশাব পায়খানার ক্ষেত্রে ইসলামের বিধানসমূহ জেনে নেই। পেশাব পায়খানার ক্ষেত্রে সুন্নত সমূহ জেনে নিন।
প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভাল আছেন। আমরা যেহেতু মুসলমান তাই আমাদের প্রতিটি ক্ষেত্রে রাসুলের সুন্নত অনুযায়ী আমাদের জীবনযাপন করা অতীব জরুরী।
আমাদের চালচলন আচার ব্যবহার আমাদের খাওয়া-দাওয়া আমাদের বিশ্রাম আমাদের পেশার পায়খানা সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা একান্ত জরুরী।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের অনুসরণ অনুকরণ ছাড়া আমরা কেউ প্রকৃত মুমিন হতে পারব না।
কারণ আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনের মধ্যে এরশাদ করেন। রাসুল আপনি বলে দিন তোমরা যদি আমাকে ভালবাসতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামীন তোমাদেরকে ভালোবাসবেন।
আল্লাহ রাব্বুল আলামীনের এই নির্দেশ দ্বারা আমরা বুঝতে পারলাম আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে অবশ্যই রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানসমূহের অনুসরণ অনুকরণ করতে হবে।
তাই শুধু মুখে বললেই হবে না যে হে রাসূল আমি আপনাকে ভালোবাসি বরং আমাদের কাজকর্ম ধরা এটা প্রমাণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে তাহলে আমরা প্রকৃত ঈমানদার হতে পারব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো কালকে আমাদের দেশে আমার সাথে জান্নাতে থাকবে।
অন্য এক হাদিসে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবেনা যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের নিকট তোমাদের বাবা-মা তোমাদের সন্তান-সন্ততি এবং সকল মানুষ থেকে বেশি প্রিয় না হব।
তাই আমাদের প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে হবে।
আজকে আমি আলোচনা করব পেশাব পায়খানার সুন্নত সমূহ নিয়ে।
পেশাব পায়খানার সুন্নত সমূহ।
১] বাম পা দিয়ে প্রবেশ করা এবং ডান পা দিয়ে বের হওয়া।
২] প্রবেশের সময় এই দোয়া পড়া اللهم اني اعوذبك من الخبث والخبائث
৩] মাথা ডেকে এবং জুতা পরিধান করে প্রবেশ করা।
৪] যথা সম্ভব বসার নিকটবর্তী হয়ে কাপড় খোলা
৫] আংটিতে আয়াত অথবা আল্লাহ ও রাসূলের নাম থাকলে তা খুলে যাওয়া ,তবে মোম ঢুকানো তাবিজ পড়ে যাওয়া জায়েয আছে।
৬] কেবলার দিকে মুখ করে অথবা পিঠ করে না বসা
৭] কথা না বলা জিকির না করা
৮] পেশাব পায়খানার ছিটা থেকে বাঁচা
৯] ইস্তেঞ্জার জন্য পানি অথবা তিনটি ঢিলা ব্যবহার করা। উপায়টি ব্যবহার করা মুস্তাহাব। ডিলার পরিবর্তে টয়লেট পেপার ব্যবহার করাও জায়েজ আছে।
১০] ডান হাত দিয়ে সরম গা বা লজ্জাস্থান স্পর্শ না করা
১১] পেশাব করার জন্য নরম জায়গা তালাশ করা যেন সিটা শরীরের বা কাপড়ে না লাগে
১২] দাঁড়িয়ে পেশাব না করা
১৩] পেশশাব শুকানোর জন্য যদি হাঁটাহাঁটি করতে হয় তাহলে দেয়াল বা পর্দার আড়ালে হাঁটাহাঁটি করা
১৪] খোলা জায়গায় পেশাব-পায়খানা করার সময় কোন কিছু আড়াল করে নেওয়া
১৫] বের হওয়ার সময় এই দোয়া করা
غفرانك الحمد لله الذى اذهب عنى الأذى وعافانى
আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে সুন্নত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন।
