অজু করার চমৎকার ফজিলত
কখন মুসলমানের শরীরের গুণাগুলো ঝরে পড়ে?
যখন কোন মুসলমান ঈমানদার বান্দা, ওযু করে। সুতরাং যখন সে তার মুখ মন্ডল ধৌত করে, তাহলে সাথে সাথে ওই বান্দা, তার চোখ দিয়ে যেই গুনাহের দিকে তাকিয়েছে তার সেই গুনাহ গুলো পানির সাথে, বা পানির শেষ ফোটার সাথে ঝরে পড়ে। সুবহানাল্লাহ।
যখন বান্দা ওযু করার সময় তার হাত ধৌত করে, তখন বান্দা হাত দ্বারা যেই গুনাহ করেছে, সেই গুনাগুলো পানির সাথে, অথবা পানির শেষ ফোটার সাথে ঝরে পড়ে।
বান্দা যখন অজু করার সময়, তার পা ধৌত করে, তখন পা দিয়ে সে যেই গুনাহ করেছে সেই গুনা গুলো, পানির সাথে অথবা পানির শেষ ফোটার সাথে ঝরে পড়ে সুবহানাল্লাহ।(মুসলিম শরীফ)
কখন দুই নামাজের মধ্যবর্তী সময়ের সমস্ত সগিরা গুনাগুলো মাফ হয়ে যায়?
যখন কোন বান্দা, সুন্দরভাবে অজু করে, সুন্দরভাবে নামাজ আদায় করে। তখন তার ওই নামাজ এবং পরবর্তী নামাজের মধ্যখানের সমস্ত সগিরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ (নাসায়ী শরীফ)
কোন আমলের দ্বারা, কিয়ামতের দিন ঈমানদার ব্যক্তির শরীরের বিভিন্ন অঙ্গ চমকাতে থাকবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন, আমার উম্মতরা যারা সুন্দরভাবে অজু করে, কাল কিয়ামতের দিন যখন তাদেরকে ডাকা হবে, তখন তাদের ওযুর অঙ্গ গুলো চমকাতে থাকবে। তাই তোমরা সুন্দরভাবে ওযু করো।
গরম ও ঠান্ডার সময় ওযু করার সওয়াব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদের কে এমন আমলের কথা বলবো না, যা তোমরা করলে, তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে, এবং জান্নাতের মধ্যে তোমাদের মর্যাদা উচু করা হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন। কেন নয় ইয়া রাসুলাল্লাহ অবশ্যই বর্ণনা করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন।
তোমরা কষ্টের সময় ভালো করে ওযু কর, এবং মাসজিদের দিকে বেশি বেশি কদম ফেলে যাও, এবং এক নামাজ পড়ে দ্বিতীয় নামাজের জন্য অপেক্ষা কর। আর এই দুনিয়াই হলো তোমাদের জন্য কষ্ট করার স্থান।
প্রিয় বন্ধুরা আমরা উক্ত হাদিস দ্বারা বুঝতে পারলাম, শীতের সময়ে যদি মানুষ পানি ঠান্ডা থাকা সত্ত্বেও ভালো করে ওযু করে। তাহলে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। জান্নাতের ভেতরে তার মর্যাদা উচু করা হবে।
শীতের সময় ওযু করার আরেকটি ফজিলত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন। যে ব্যক্তি শীতের মৌসুমে, সুন্দরভাবে অজু করে। তার জন্য দ্বিগুন সাওয়াব রয়েছে।
একটি হলো অজু করার সাওয়াব
অপরটি হল ঠান্ডার মধ্যে কষ্ট করার সওয়াব।
.jpeg)