আল্লাহর ইচ্ছা ছাড়া পাতাও নড়ে না। গুনাহগারের দোষ কি?

 আল্লাহর ইচ্ছা ছাড়া পাতাও নড়ে না। গুনাহগারের দোষ কি?ঈমান আকাঈদ 


আল্লাহ তায়ালার ইচ্ছা ছাড়া পাতাও নড়ে না 


প্রশ্ন হাদিস শরীফে আছে আল্লাহর ইচ্ছা ছাড়া একটি কোনার ও নড়াচড়ার ক্ষমতা নেই।
তাহলে মানুষের দ্বারা যত অন্যায় অপকর্ম হয় তার সবাইকেই আল্লাহর ইচ্ছাতেই হয়? 

তার উত্তর হল, পৃথিবীতে ভালো-মন্দ যা কিছু হয় সব আল্লাহর ইচ্ছাতেই হয়। কিন্তু ইচ্ছার অর্থ আল্লাহর সন্তুষ্টি এবং অনুমতি নয়। বরং ইচ্ছার অর্থ হল পৃথিবীতে কোন ক্ষুদ্র বস্তুকে আল্লাহ তা'আলা নারানোর ইচ্ছা করলেই নড়ে। আর ইচ্ছা না করলে তার পক্ষে নড়া সম্ভব নয়। 

মানুষের আমল এবং কাজ সব আল্লাহর ইচ্ছাতেই অস্তিত্বে আসে। ভালো আমলের সাথে আল্লাহর সন্তুষ্টি থাকে আর খারাপ আমলের সাথে আল্লাহর অসন্তুষ্টি এবং গজব থাকে। 
কিন্তু এর উদ্দেশ্য এই নয় যে, আল্লাহর ইচ্ছায় এবং শক্তির মাধ্যমে যে জিনিস পৃথিবীতে অস্তিত্বে আসে তার সাথে আল্লাহর সন্তুষ্টি এবং অনুমতিও থাকে। 

(সূত্র কিফায়াতুল মুফতি ১/৭৫)

গুনাহ করে গর্ব করার হুকুম কি 

গুনাহ করে কেউ যদি গর্ববোধ করে তাহলে তার ঈমান থাকবে কিনা? 

তার উত্তর হল, গুনা করে তার ওপর গর্ববোধ করলে ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। অহংকার আমল কে নষ্ট করে দেয়। 
সূত্র আহসানুল ফাতাওয়া 

রাশিফল বিশ্বাস করলে ঈমান থাকবে কিনা? 

কোন মুসলমান রাশিফলে বিশ্বাস রাখার অবকাশ আছে কি? 
তার উত্তর হল, না। কোন মুসলমানের রাশিফলে বিশ্বাস রাখার অবকাশ নেই।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন