তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে হাদিস গুলো জেনে নিন

 তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে হাদিস। তাহাজ্জুদের ফজিলত জেনে নিন।



হযরত আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু হাতে বর্ণিত।
عن علي رضي الله تعالى عنه وعن النبي صلى الله عليه وسلم،قال ان فى الجنه  غرفا يرى بطونها من ظهورها وظهورها من بطونها فقال اعرابى لمن هى يا رسول الله قال لمن اطلب الكلام،واطعم الطعام   ،وادام الصيام،وصلى بالليل والناس نيام 
(مشكوة١/١٠٩)
অর্থ: হযরত আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন জান্নাতের মধ্যে এমন কিছু প্রাসাদ রয়েছে (যেন আয়নার তৈরি) তার ভিতরের সমস্ত জিনিস বাহির থেকে দেখা যায় এবং বাইরের সকল জিনিস ভিতর থেকে দেখা যায়।

 একজন গ্রাম্য সাহাবী আরজ করলেন হে আল্লাহর রাসূল সেটা কার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: যে ব্যক্তি মিষ্টি ভাষায় কথা বলে অর্থাৎ বদ মেজাজ ব্যাঙ্গ করে কথা বলে না এবং লোকদেরকে খানা খাওয়ায় এবং সব সময় রোজা রাখে এবং রাত্রে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন সে নামাজ পড়ে।
অন্য একটি হাদিসে বর্ণিত আছে
عن ابي هريره رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليله الى سماء الدنيا حين يبقي ثلث الليل الاخر يقول من يدعوني فاستجيب له من يسالني فاعطيه من يستغفرني فاغفر له وفي روايه لمسلم ثم يبسط يديه ويقول من يقرض غير عدوم وظلوم حتى ينفجر الفجر
অর্থ: হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ পাক প্রতি রাতে শেষ তৃতীয়াংশ বাকি থাকতে দুনিয়ার আকাশে আগমন করে ডেকে ডেকে বলেন: কে আছো আমার নিকট দোয়া করার? আমি তার দোয়া কবুল করবো। কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থনা করার? আমি তাকে ক্ষমা করব।
মুসলিম শরীফের এক রেওয়াতে আছে তারপর আল্লাহ তাআলা হাত প্রসারিত করে অর্থাৎ দয়া প্রকাশ করে বলেন ,কে আছো যে এমন প্রার্থীকে করজ দিবে যিনি দরিদ্র নন এবং অত্যাচারীও নন সকাল হওয়া পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এ ঘোষণা হতে থাকে।

অন্য একটি হাদিসে বর্ণিত আছে
عن ابي هريره رضي الله تعالى قال قال  رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا قام من الليل فصلى وايقظ امراته فصلت فان ابت نضح وجهها الماء رحم الله امرأة قامت من الليل فصلت وايقظت زوجها فصلى فان ابى نضاحت على وجهه الماء
অর্থ: হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। যে স্বামী রাত্রে জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে এবং তার স্ত্রীকে উঠিয়ে দেয় ফলে সেও নামাজ পড়ে আর সে উঠতে না চাইলে তার মুখে পানি ছিটিয়ে দেয় তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়।
আর ও রহমত বর্ষিত হয় সে স্ত্রীর উপর যে নিজের রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে এবং তার স্বামীকে উঠিয়ে দেয় ফলে সেও নামাজ পড়ে আর উঠতে অস্বীকার করলে তার মুখে পানি ছিটিয়ে দেয়।

অন্য আরেকটি হাদিসে বর্ণিত আছে
عن بلال ان رسول الله صلى الله عليه  دأب وسلم قال عليكم بقيام الليل فانه الصالحين قبلكم وان قيام الليل قربة الى الله ومنهأة عن الاثم وتطهير للسيئات ومطرده للداء عن الجسد
অর্থ হযরত বেলাল রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা রাত্রে জাগরণ করবে কেননা এটা তোমাদের পূর্ববর্তী সৎ ও পূন্যবান লোকদের স্বভাব, আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম, গুনাহ থেকে বারণ কারী, গুনাহের কাফফারা, শরীরের রোগ মুক্তকারী।
অপর এক হাদিসে বর্ণিত আছে,
عن اسماء بنتي يزيد عن رسول الله صلى الله عليه وسلم قال يحشر الناس في صعيد واحد يوم القيامه فينادي منادي فيقول اين الذين كانت تتجافى جنوبهم عن المضاجع فيقومون فهم قليل ويدخلون الجنه بغير حساب ثم يؤمر لسائر الناس الى الحساب
অর্থ হযরত আসমা বিনতে ইয়াজিদ রাঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেছেন কিয়ামতের দিন সকল মানুষকে একটি ময়দানে একত্রিত করা হবে। তখন একজন ঘোষক এই এলান করবে, ওই সকল লোকেরা কোথায়? যারা রাতে আরামের বিছানা হতে নিজেদের পার্শ্বকে দূরে রেখেছিল। তখন অল্প সংখ্যক লোক উঠে দাঁড়াবে এবং তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন