বান্দার প্রতি কবরের ঘোষণা।koborer gosona

এছাড়াও কবর আরো পাঁচ বার করে ডাকিয়া বলিতে থাকে, হে আল্লাহ পাকের বান্দা! আমার ভিতরে নির্জন স্থানে কোরআনে পাককে বন্ধু বানিয়ে নিয়ে আসিও।
আমার নীরব নির্জন অন্ধকার ঘরে প্রবেশের পূর্বে গভীর রাত্রে ইবাদতের নূর নিয়া আসিও। (কবরের প্রথম রাত)
আর জেনে রাখো আমি কাঁচা মাটির ঘর, অতএব আমার ঘরে থাকতে হলে সৎ কাজের বিছানা নিয়ে এসো।
আর আমি সাপ বিচ্ছুর ঘর, সুতরাং এই ঘরে আসার পূর্বে, দান খয়রাত, বিসমিল্লাহ পাঠ, ও আল্লাহর ভয়ের চোখের পানি নিয়ে এসো।(কবরের প্রথম রাত)
আর হে আল্লাহর বান্দা, আমি হলাম মুনকার নাকির ফেরেশতার কঠিন পরীক্ষাগার। অতএব পৃথিবীতে অধিক পরিমাণ কালিমায়ে তাইয়্যেবা পাঠ করে এই মহাসম্পদ নিয়ে আসিও। তাহলেই তুমি এই কঠিন ঘরে মুক্তি পাবে। (কবরের সাওয়াল যাওয়ার)